ভর্তি পরিক্ষার্থীদের গ্রীণ ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানালেন ডাকসুর এজিএস

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪৩ অপরাহ্ন

এম,এ,হাসান ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।

আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হলো দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ‘ক’ ইউনিটের ভর্তি পরিক্ষা। এ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৮৮ হাজার ৯৭০ জন।প্রতি আসনের বিপরীতে ৪৯ জন লড়াই করেছে।

ক্যাম্পাসে ছিলো আজ মেলার মতো পরিবেশ।ভর্তি-ইচ্ছু আর অভিভাবকদের আগমনে ক্যাম্পাসে লোকারণ্যতে পরিণত হয়েছিলো। বিভিন্ন জেলা সংগঠন,সামাজিক সংগঠন গুলো শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তায় ক্যাম্পাসে বুথ নিয়ে কাজ করেছিলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীণ ভয়েস পরিবারের ৬০ জনের একটি টিম কলা ভবনে ভর্তি-ইচ্ছুদের সহায়তা, ফ্রি কলম বিতরন,পানি পানের ব্যবস্থা,পরিক্ষার্থীদের মোবাইল ব্যাগ রাখার ব্যবস্থা করে।

গ্রীণ ভয়েসের হেল্প বুথে যেয়ে দেখা যায় তাদের বুথের সামনে একটি ব্যানারের তাদের লেখনি ছিলো “বিনামূল্যে মোবাইলের মাধ্যমে সবার আগে SMS এর মাধ্যমে অটোমেটিক রেজাল্ট পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন।”

গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারন সম্পাদক  বলেন ভর্তি পরিক্ষার ফলাফল কখন প্রকাশ হয় তা সঠিক কেউ জানেনা।যার ফলে অনেক শিক্ষার্থী এই খবরটা পেতে অনেক সময় লাগে।এছাড়াও অনেক শিক্ষার্থী গ্রাম থেকে আসের।তাদের ফলাফল পেতে দেরি হয়, কখনো কখনো সার্ভারের সমস্যা হয় গ্রামে,

তাই তাদের সহায়তার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়।

মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরিক্ষার রোল এবং মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করলে সেই নাম্বারে ফলাফল মেসেজে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় হেল্প বুথ ভিজিটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহ-সাধারণ সম্পাদক  সাদ্দাম হোসেন বলেন গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তিনি উপস্থিত সকল সেচ্ছাসেবকদের আগামীতেও এভাবে মহৎ কাজগুলো করার জন্য আহ্বান জানান।এবং যেকোনো সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ডাকসুর সহায়তা দেওয়া আশ্বাস জানান তিনি।

গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক মোঃতারেক রায়হান বলেন আগামীতে ক্যাম্পাসে প্রতি ভর্তি পরিক্ষায় আরো বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করা হবে,যাতে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তা হয়। আমরা গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভর্তিইচ্ছুদের সহায়তায়  কাজ করে যাবো

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ