ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের জাতীয় পার্টি নেতা রেজোয়ান আহমেদ আর নেই

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ৬:৪০ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)।  ।       

কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা ও ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের জাতীয়পার্টির নেতা রেজওয়ান আহমেদ আজ বিকাল ৩ ঘটিকায় ঢাকার উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মৃত্যুকালে উনার বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, ভাই – বোন, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি সৈয়দ মুর্শেদ কামালের মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের জাতীয় পার্টির এম.পি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেন।

পেশায় তিনি মূলত একজন বড় মাপের ঠিকাদার ছিলেন। শুরুতে বাম রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে তিনি সাবেক প্রয়াত রাষ্টপতি, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের হাত ধরে নাসিরনগরে জাতীয় পার্টির কান্ডারি হিসেবে যুক্ত হোন।

তিনি ২০০৮,২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের ১৩ মার্চ উপ নির্বাচন সহ মোট তিনটি জাতীয় সংসদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া,নাসিরনগর আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দীতা করেছেন।এছাড়াও প্রায় প্রতিটি নির্বাচনে জোট- মহাজোটের সমীকরনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

 আগামীকাল সকাল ১১ ঘটিকায় শহীদ মিনার প্রাঙ্গনে   দুপুর টায় উনার গ্রামের বড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামে মরহুমের দাফন সম্পন্ন হবে। প্রবীণ এই নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া আসনের মাননীয় সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম গভীর শোক প্রকাশ করেছেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ