ব্রাহ্মণবাড়িয়া বারের পূনঃনির্বাচিত সাধারণ সম্পাদক মামুনকে ফুলেল শুভেচছা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২১ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ (স্টাফ রিপোর্টার)।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী পরিষদের গত ৩০ জানুয়ারি ২০২০ এর নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক, শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও ফান্দাউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট কামরুজ্জামান মামুন সাহেবকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ২০ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত পরিষদের সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মিলিত আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ মনোনীত এডভোকেট মোঃ মফিজুর রহমানকে ৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন পান ২৮৭ ভোট অপরপক্ষে এডভোকেট মোঃ মফিজুর রহমান পান ২৪২ ভোট।

এছাড়াও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের এডভোকেট মোঃ শফিউল আলম ( ৩৩১ ভোট), সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোঃ শামীম (স্বতন্ত্র), সম্পাদক প্রশাসন পদে সম্মিলিত আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের এডভোকেট মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য পদে সম্মিলিত আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের এডভোকেট মোঃ ইমরান হোসেন, এডভোকেট মোঃ আব্দুল জব্বার মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ২০ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের এডভোকেট সাদ্দাম হোসেন খান মিশুক নির্বাচিত হন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ