প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের একটি জুয়ার আসর থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ নভেম্বর) বিকালে ৬ জুয়াড়িকে আটক করে নাসিরনগর থানা পুলিশ।
এ সময় ফান্দাউক গ্রামের পশ্চিম পার্শ্বে অবস্থিত পরিত্যক্ত একটি ইট ভাটার সাথে তীরপাল টানিয়ে জুয়া খেলছিল। পুলিশ তাদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে।
জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হল ওয়াজ আলী (৬০) ,মাসুম (৩৮), ফাইজুল (৩৬), অলিউর রহমান (৪১), মিয়াজান (৪৬) , আবদুল হাই (৪৫)। এ সময় তাদের সাথে জুয়া খেলার সরঞ্জাম পাওয়া যায়।
পরে সন্ধ্যায় জুয়াড়িদের উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের আদালতে হাজির করলে প্রত্যেক জুয়াড়িকে ৫০০ টাকা করে জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে মুক্তি দেন।
নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা সত্য এবং আটককৃতদের জুয়ার আসর থেকে জুয়া খেলার সময় সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।