ব্রাহ্মণবাড়িয়ায় ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক। ছবি : প্রতিনিধি
প্রদীপ কুমার দেবনাথ।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলার কুন্ডা ইউনিয়নের ব্রীজের কাছে তিতাস নদীতে একটি নৌকা থেকে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক কার হয়।
আটককৃতরা হল-উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের গোপাল চক্রবর্তীর ছেলে পৃতিষ চক্রবর্তী(৫৭), মাধবপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নূর মিয়ার ছেলে আহাম্মদ মিয়া (৩০) একই ইউনিয়নের আবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও বিঞ্চপুর ইউনিয়নের খায়ের আলীর ছেলে আবেদ আলী (২৯)।
You must be logged in to post a comment.