প্রদীপ কুমার দেবনাথ।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের শালগাঁও গ্রামে দুলাভাই নাঈম ইসলাম (২৭) কর্তৃক তার শ্যালিকা কিশোরী নবম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার ( ১৫) কে ধর্ষণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
তামান্নার বড় বোন স্মৃতি আক্তার বলেন, বুধবার (১৯ জুন) রাতে তামান্না এখানে বেড়াতে আসলে আমার স্বামী ম্যাংগো জুস এনে দেয়। জুস খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। পরে সকালে উঠে তামান্নাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় শুয়ে থাকা অবস্থায় পাই। কাছে গিয়ে বুঝতে পারি সে আর নেই।
প্রত্যক্ষদর্শীদের ধারণা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পরিদর্শক ( তদন্ত) আতিকুর রহমানের সাথে যোগাযোগ করে জানা যায় লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত নাঈম ইসলাম পলাতক রয়েছে।
You must be logged in to post a comment.