ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক অমল চন্দ্র দাসের স্মরণসভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:১৭ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।

জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অমল চন্দ্র দাসের স্মরণ সভা বিদ্যালয়ের হল রুমে শনিবার (২৮ সেপ্টেম্বর) ১২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি, বর্তমান ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া বারের সেক্রেটারি এড. কামরুজ্জামান মামুন সাহেব।

স্মরণসভায় বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সদস্য কাজী ইয়ার খাঁন, সারোয়ার আলম, কো-অপ্ট সদস্য এড. আলী আযম চৌধুরী, সিনিয়র শিক্ষক মোঃ বশির আহমেদ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী, শিক্ষার্থীসহ প্রয়াত অমল চন্দ্র দাসের স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১০ ই সেপ্টেম্বর অসুস্থতার কারণে বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র দাস মৃত্যুবরণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ