প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিভিন্ন বাজারে গুজব রটিয়ে লবণের বাজারকে অস্থির করার চেষ্টা কালে নাসিরনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার মোবাইল কোর্টে ৪ (চার) ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার ১৯ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, সকালে নাসিরনগর সদর বাজার সহ বিভিন্ন বাজারে লবনের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ার পর এলাকার লোকজন লবন সংগ্রহের জন্য বস্তায় বস্তায় লবন ক্রয় করতে থাকে। এ সংবাদটি উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) তাহমিনা আক্তার জানার পর পরই নাসিরনগর সদর সহ বিভিন্ন বাজারে মোবাইল কোর্টে মাঠে নেমে ৪ (চার) ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেন। ব্যবসায়ীরা হলেন, নাসিরনগর সদর বাজারের নান্টু চন্দ্র রায় পিতা মৃত দেবেন্দ্র চন্দ্র রায়। তাকে ২০(বিশ) হাজার টাকা। বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর বাজারের মৃত এরশাদ আলীর ছেলে মোঃ জানু মিয়াকে ২ ( দুই) হাজার টাকা, গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজারের পাঠানিশা গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে মোঃ বশীর মিয়াকে ২০ (বিশ) হাজার টাকা ও জেঠাগ্রামের মনোরঞ্জন দাসের ছেলে প্রবীর দাসকে ৫(পাঁচ) হাজার টাকা জরিমানা করেন।
পরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার বাজারের ব্যবসায়ি ও জরসাধারনকে সচেতনতা করার লক্ষে বিভিন্ন বাজারে পরিদর্শন করে লবনের মূল্য বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা বলে জনসাধারনকে অবগত করেছেন। আরও বলেন যারা গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরী করতে মজুদ রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও ব্যবসায়ীদের পাশাপাশি সকল জনসাধারনকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
You must be logged in to post a comment.