ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ির সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ জুন, ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর থানা পুলিশের গাড়ির সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ।

মঙ্গলবার (৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় আসামি বহনকারী নাসিরনগর থানা পুলিশের একটি গাড়ির সাথে ঢাকা থেকে আগত একটি প্রাইভেট কারের দাঁতমন্ডল পুকুরিয়া ব্রিজ এর মাথায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এ সময় পুলিশের গাড়ির চালক মিঠুন দাস, দুই কনেস্টেবল সহ প্রায় পাঁচজন আহত হয়। অন্যদিকে দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারের চালক ও যাত্রী কাউকেই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারের সবাই পালিয়েছে।

প্রাইভেট কারটি থানায় নিয়ে আসা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ