ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৩ মে ২০১৯ খ্রিঃ)  বিকাল আনুমানিক ৫.২০ ঘটিকা হতে প্রায় ৪০ মিনিট ব্যাপি প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নাসিরনগর সদরের দোকানপাট, বসতবাড়িসহ পাশ্ববর্তী বিভিন্ন গ্রাম ফান্দাউক, বুড়িশ্বর, শ্রীঘর, সিংহগ্রাম, বাঘী, কুলিকুন্ডা, ভলাকুট, চাতলপাড়সহ প্রায় সকল গ্রামেই ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়।

এ সময় গাছপালা ভেঙ্গে প্রধান রাস্তায় পড়লে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ এলাকার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ