ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে সাড়ে ৪ মণ গাঁজা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।  

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল ৭টায় উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা দেবীদ্বার উপজেলার মো. রিপন (২৪), কসবা উপজেলার জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার গিয়াস (২২)।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ ওই তিনজনকে আটক করা হয়। মাদক কারবারিরা কৌশলে জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ