ব্রাহ্মণবাড়িয়ায় গাজাঁ সেবনের দায়ে দুই যুবকের ৪ মাস কারাদন্ড

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ অক্টোবর, ২০১৯, ১:৩৭ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শ্রীঘর চকবাজারে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা প্রশাসন গাজাঁ সেবনের অভিযোগে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধীদের  ৪ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

পুলিশ জানায়, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর চকবাজারে আসর জমিয়ে গাজাঁ সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজগর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে চকবাজার থেকে পুলিশ গাজাঁসহ হাতেনাতে চান মিয়া ও সুমন মিয়া নামে দুই যুবককে আটক করে এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজগর আলীর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই তাদেরকে চার মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডাদেশ প্রাপ্ত চান মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাইলগাছ গ্রামের আবদুর রহমানের ছেলে ও সুমন মিয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত  পরশ মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ