ব্রাহ্মণবাড়িয়ায় অদম্য স্কুল – ০২ এর আনন্দঘন মৌসুমি ফল উৎসব  

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ জুন, ২০১৯, ১২:০৭ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।     

সুবিধাবঞ্চিত পথশিশুদের স্কুল “অদম্য স্কুল-০২” এর শিক্ষার্থীদের নিয়ে অদম্য ফল উৎসবের আয়োজন করলো বাংলাদেশ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, কুমিল্লা জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল তার বক্তব্যে বলেন, আমাদের উদ্দেশ্য হল লেখাপড়া, স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি সুবিধা বঞ্চিত পথশিশুদের পুষ্টিকর খাবার সম্পর্কে ধারণা প্রদান ও এগুলো নিশ্চিতকরণে দেশের বিভিন্ন জায়গায় আমরা এ ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি। সমগ্র বাংলাদেশে সুবিধা বঞ্চিত শিশুরা পুষ্টিকর খাবার থেকে যেনো বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাবে।

প্রোগ্রামে শতাধিক শিশুর মাঝে আম,কাঁঠাল,লিচু বিতরণ করা হয়। এ সময় শিশুরা আনন্দে মেতে উঠে। উল্লেখ্য, বাংলাদেশ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন তাদের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে অসহায়, সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিকর খাবার ইত্যাদি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তাদের ব্যতিক্রমি নয়টি স্কুল (যা অদম্য স্কুল নামে পরিচিত) কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের কামারগাঁও ( ঋষি পাড়ায়) এ স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই স্কুলে লেখাপড়ার পাশাপাশি বিনামূল্যে বই, খাতা, কলম, খাবার, পোশাক ইত্যাদি সংগঠনটি সরবরাহ করে থাকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ