প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর উত্তর গ্রামের লিচু মিয়ার বাড়ীতে গত রাত আনুমানিক ২ টার দিকে মহিষ চুরির সময় হাতে নাতে ধরা পড়ল এক চোর।
জানা যায়, রাত দুইটার দিকে লিচু মিয়ার শোবার ঘরের পাশে অবস্থিত গবাদিপশুর ঘরে আওয়াজ শুনতে পায় লিচু মিয়া। সাথে সাথেই ছেলেকে ডেকে তুলে সেখানে তারা দেখে চুরটি মহিষটিকে ঘর থেকে বের করে নিচ্ছে। দুজনে মিলে চুরটিকে ধরে চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসে এবল তাকে পাকড়াও করে।
ধৃত চোরটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আমির হোসেনের ছেলে নাদিম হোসেন ( ১৯)।
ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ গিয়াসউদ্দিন মেম্বার জানান লিচু মিয়ার বাড়িতে চুরির আগে একই রাতে সে আরও ২/৩ বাড়ীতে চুরি করে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ইত্যাদি চুরি করে। ধরার পর এগুলো তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
You must be logged in to post a comment.