প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া বিতরণ এবং সর্বস্তরের শিক্ষকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার বিকাল ৩.৩০ ঘটিকায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে নাসিরনগর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা অর্জনে মাল্টিমিডিয়া উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ জনাব বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন ও মাল্টিমিডিয়া ভিত্তিক সৃজনশীল শিক্ষা এবং বাস্তবমুখী কার্যকর আননদায়ক শিক্ষায় বদ্ধ পরিকর। তিনি বলেন, শিক্ষকদের স্বাধীনভাবে শিক্ষা প্রদানে সব ধরনের বাহ্যিক ও আভ্যন্তরীন চাপমুক্ত, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে চান তিনি। দৃপ্তকণ্ঠে তিনি ঘোষণা করেন কোন শিক্ষক রাজনৈতিক চাপে থাকবেনা, তাদেরকে স্বাধীনতা দেওয়া হল। তিনি শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদানের পরামর্শ দেন। এ সময় শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পরামর্শ চেয়ে কয়েকটি মৌলিক প্রশ্ন সংবলিত প্রশ্ন কার্ড দেন। এগুলোতে শিক্ষকগণ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
শিক্ষকদের বিভিন্ন অনুষ্ঠানে নাসিরনগর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে সঠিকভাবে মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণের জন্য উপজেলার ১১ টি প্রতিষ্ঠানকে একটি করে ৪৩ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি প্রদান করেন।
প্রধান অতিথির হাত থেকে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান গিলমান প্রমুখ টিভি গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দীন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল কবির বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মাকছুদুর রহমান।
এরপর ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোনাজাত করেন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব আলাউদ্দীন আহমাদ।
You must be logged in to post a comment.