প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
৩১ জুলাই বুধবার বিকাল ৩ ঘটিকায় ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের “শিক্ষাবর্ষ সমারম্ভ” অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি অধ্যক্ষ ও জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামদ সাইফুল কবির, থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান।

অনুষ্ঠানে, কোরান থেকে তেলায়াত করেন, কৃষিবিদ মোঃ শাহেদ আহমেদ, গীতা পাঠ করেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক। ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় ছাত্র/ছাত্রীদের পক্ষে অনুভুতি প্রকাশ করেন, মোঃ ফখরুল ইসলাম, মোকারম মায়িশা মনিরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
You must be logged in to post a comment.