ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলছে সরকারি খাস জমি ও খাল দখলের মহোৎসব

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ১০:০৭ অপরাহ্ন
সরকারি খাস জমি ও খাল দখলের মহোৎসব

।।প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার  জেলার নাসিরনগরে সরকারি খাস জমি ও খাল দখলে মহোৎসব চলছে। দখলকৃত জমি ও খাল উদ্ধারে সরকারি উদ্যোগ নেই। সরেজমিন বিভিন্ন জায়গা ঘুুরে এমন চিত্র দেখা গেছে।

সরাইল, নাসিরনগর, ফান্দাউক মহা সড়কের কুন্ডা থেকে ফান্দাউক পর্যন্ত দুই পাশে সরকারি খাস ও খাল ভরাট করে চলছে নতুন নতুন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও বাজারের পাশে ঘরে উঠছে অনেক দোকানপাট।

তিলপাড়া হতে চিতনা পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে সরকারি খাল ভরাট করে আলাকপুরের পশ্চিমে খালের উপরে বিল্ডিং তৈরী করেছে ভোলাউক গ্রামে মৃত: হরমুজ আলীর ছেলে নাসির মিয়া। এরই পাশে খাল ভরাট করা শুরু করেছে মরতুজ আলীর ছেলে দুলাল মিয়া। ভোলাউকের পূর্ব দিকে রাস্তার উত্তর পাশে সরকারি খাল ভরাট করে বাড়ি তৈরী করেছে আবু বাদশার ছেলে মোঃ ছানাউল্লাহ।

তাছাড়াও লক্ষীপুরে খাস জমি খনন করে পুকুর নির্মাণের অভিযোগ রয়েছে। অপর দিকে চৈয়াকুড়ি বাজার সংলগ্ন সরকারি খাল মাটি  ফেলে ভরাট করতে শুরু করেছে মোঃ আজহারুল হক দরজ মিয়া, সারোয়ার পাঠান ও হামিদ পাঠান। মোবাইল কোর্টে মোঃ আজহারুল হক দরজ মিয়াকে ৫০০ টাকা জরিমানা করেছে বলে শুনা যাচ্ছে।

অপর দিকে শ্রীঘর গোলাবাড়ির উত্তর পাশে নাসিরনগর ফান্দাউক মহা সড়কের সরকারি খাল ভরাট করে বাড়ি নিমার্ণ করেছে শ্রীঘর থেকে আসা কয়েকটি পরিবার। আশুরাইল ও নাসিরনগরের সীমানায় মহাখাল সংলগ্ন মামুন ব্রিক ফিল্ড ও ও ফান্দাউক খাসত্বির ব্রীজ সংলগ্ন উত্তর পাশে সরকারি খাল ভরাট করে রাস্তা নিমার্ণ করে ট্রাক যাতায়াতের ব্যবস্থা করেছে বিরাসার নামক ব্রিক ফিল্ড।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ