প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
নাসিরনগরে বাবার সাথে অভিমান করে স্কুলছাত্র নয়নের আত্মহত্যা।
নাসিরনগর ঘোষপাড়ার রেপতি দাসের দ্বিতীয় পুত্র দশম শ্রেনীর ছাত্র কিশোর বয়সী নয়ন দাস (১৫) তার বাবার সাথে অভিমান করে আত্মহননের পথ বেছে নেয়। ৯ নং ওয়ার্ড মেম্বারের নিকট থেকে জানা যায়, ২ জুন রাত সাড়ে ৮টার দিকে তার বাবার সাথে কথা-কাটাকাটি হয়। একটু পরে তার বাবা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই সে দরজা বন্ধ করে এবং গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এ সময় গলায় পেচানো দড়ি ছিড়ে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক স্থানীয় নাসিরনগর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে দ্রুত ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত নয়নের লাশ ময়নাতদন্তের পর সৎকারের জন্য নিয়ে আসা হয় নাসিরনগরে।
কিছুদিন পূ্র্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা মারা যাওয়ার পর থেকে নয়ন মাতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ার বেদনা ভূলতে পারছিলনা নয়ন।
সবসময় মনমরা উদাসীনের মত থাকত সে। লেখাপড়া সহ কোন কাজেই মন বসত না তার। এ নিয়ে প্রায়ই বাবার সাথে ঝগড়া হত। সে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
কিশোর নয়ন দাসের অকাল ও করুন মৃত্যু্তে নাসিরনগর জুড়ে শোকের ছায়া নেমে আসে।
You must be logged in to post a comment.