প্রদীপ কুমার দেবনাথ।।
নাসিরনগর উপজেলাধীন চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।
জানা গেছে শুক্রবার (২৪ মে) বেলা ১১ টার দিকে ভোটার তালিকা হাল নাগাদ করার সময় লাইনে দাড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা। পরে হাতা হাতি। এর পর দফায় দফায় মারামারি হয়।
সংঘর্ষ এক সময় পুরো গ্রামে ছড়িয়ে পড়লে রফিক চেয়ারম্যান বনাম আঙ্গুর মেম্বারের দুটি গ্রুপ মাঠে নেমে যায়।
দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি মারাত্মক আকার ধারন করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সর্বশেষ খবরে জানা গেছে মারাত্মক আহত ব্যক্তিটি এই মূহূর্তে ঢাকার একটি ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
উল্লেখ্য আশংকাজনক অবস্থায় থাকা ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও তার মারাত্মক আহত অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
You must be logged in to post a comment.