প্রদীপ কুমার দেবনাথ, ( ব্রাহ্মণবাড়িয়া)।।
জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত। ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের চেয়ারম্যান বাবু অঞ্জন কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাতলপাড় আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল আহাদ, আবু নোমান চৌধুরী, আবেদ খান, সাখাওয়াত ভুঁইয়া, বকুল চৌধুরী, লিটন দেবনাথ, আল – কাউসার প্রমুখ।
ইউনিয়ন যুবলীগ নেতা মো. দুলাল মিয়ার সঞ্চালনায় এতে স্থানীয় ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন।
You must be logged in to post a comment.