প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থানা পুলিশ বিপুল পরিমান ইয়াবা সহ হারিজুল ইসলাম (২৮) ও করম আলী (২৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ১২ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় নাসিরনগর থানার এ এস আই ইমাম হাসান সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হারিজুল ইসলাম ( ২৮) ও একই ইউনিয়নের সিমরাইলকান্দি গ্রামের জামাল মিয়ার ছেলে করম আলীকে ( ২৬) মাছমা গ্রামের খালের বড় মসজিদের পাশে হেলাল মিয়া ঘাটে নৌকা করে ইয়াবা বিক্রয় করার সময় হাতে নাতে ১৫৮ পিস ইয়াবাসহ আসামীদের গ্রেফতার করে নাসিরনগর থানায় নিয়ে আসে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানায়, নাসিরনগর থানায় ইয়াবা বিক্রেতা ও মাদকাসক্তকে ছাড় দেয়া হবে না। নাসিরনগরকে মাদক মুক্ত করার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে, সকলের সহযোগিতা প্রয়োজন।
You must be logged in to post a comment.