প্রদীপ কুমার দেবনাথ , ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার কুখ্যাত ডাকাত মোঃ রফিকুল ইসলাম(৩২) ও নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী মোঃ কাউছার মিয়া (৩৫) নামে দুইজন আসামী গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর বুধবার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর পুকুর পাড়ের মৃত কাঁচা মিয়ার ছেলে ডাকাতি সহ বিভিন্ন মামলার পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম (৩২) কে নাসিরনগর থানার এস আই মোঃ অলিউল্যাহ গোপন সংবাদ ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে রাত্র ১০.৩০ ঘটিকায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ডাকাতি, দ্রুত বিচার ও জি/ আর সহ একাধিক মামলা রয়েছে।
অপরদিকে এস আই কবির সংগীয় ফোর্স নিয়ে ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী মোঃ কাউছার মিয়া (৩৫) কে ফান্দাউক থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করেন।
You must be logged in to post a comment.