ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পল্লী বিদ্যুৎ অফিসে জালিয়াতির অভিযোগে এক ব্যক্তি কারাগারে   

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৪১ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া ॥ 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিনব কায়দায় গ্রাহকের মিটারের গ্রাহক জামানত রশিদ জালিয়াতি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মেহের আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজগর আলী এই দন্ডাদেশ দেন। নাসিরনগর পল্লীবিদ্যুত অফিস মারফত জানা যায় দুপুরে গ্রাহকের মিটারের গ্রাহক জামানত রশিদ জালিয়াতি করার সময় পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তারা মেহের আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেহের আলী নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দেওরত গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়,ধরমন্ডল ইউনিয়নের দেওরত গ্রামের মাহফুজ মিয়া ২০১৮ সালের ৪ জুন নতুন মিটারের জন্য গ্রাহক জামানত রশিদ জমা দেন। এর প্রেক্ষিতে তার নামে মিটার বরাদ্দ দেয়া হয়। বর্তমানে মাহফুজ মিয়া নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে।

কিন্তু প্রতারক মেহের আলী দেওরত গ্রামের মাহফুজ মিয়ার গ্রাহক জামানত রশিদের  নামটি ফ্লুইড দিয়ে মুছে ঐ স্থানে মফিজুল ইসলামের নামে একই গ্রাহক জামানত রশিদ দিয়ে একই মাসের ২৪ জুনের রশিদ জমা দেন। এতে পল্লীবিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তার সন্দেহ হলে গ্রাহক জামানত রশিদের  মূল রশিদ যাচাই করে দেখেন নতুন জামানত রশিদটি ভূয়া। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (নিপুর) হিমেল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক মেহের আলী একজন প্রতারক। সে প্রায়ই  অফিসে এসে বিভিন্ন বিষয় নিয়ে জামেলা করত। আজ তাকে আটক করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ