প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের চিরদীয়া নদীতে পানিতে ডুবে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা দুজনেই শিক্ষার্থী ছিল। তারা ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ মিয়া পরিবার নিয়ে চট্টগ্রাম থাকেন। ঈদুল আজহার সময় পরিবার নিয়ে গোয়ালনগর গ্রামে ঈদ করতে আসেন।
শনিবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশে চিরদীয়া নদীতে গোসল করতে নামে আরমান ও সালমান। এ সময় এক ভাই নদীর স্রোতে ভেসে যেতে থাকলে আরেক ভাই তাকে উদ্ধারে এগিয়ে যায়। তখন দুজনই পানিতে ডুবে যায়।
পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
You must be logged in to post a comment.