প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার এশিয়ান টিভির করসপন্ডেন্ট ,বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রাম নিবাসী বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল হান্নান এর বড় ছেলে নিবির আহমদ (১৫) কে গত ৭ ডিসেম্বর ২০১৯ রোজ শনিবার দুপুর অনুমান দেড় ঘটিকা হইতে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে শনিবার অনুমান দেড় ঘটিকার সময় সে ক্রিকেট খেলতে আশুরাইল পুরাতন ঈদ গাহ মাঠে যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরে নাই। হারিয়ে যাওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নেভী ব্লু কালারের ফুল প্যান্ট ও হালকা আকাশি বেগুনি রংঙের হাফ হাতা টি শার্ট। হারিয়ে যাওয়া ছেলের শোকে তার মা অসুস্থ্য হয়ে শয্যাশায়ী। এ বিষয়ে নিবিরের পিতা সাংবাদিক মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে নাসিরনগর থানায় সাধারণ ডায়রী নং ৮১২, তারিখ ৮ ডিসেম্বর ২০১৯ দায়ের করেছেন। কোন সুহৃদয় ব্যক্তি নিবিরের সন্ধান পাওয়া মাত্র নিন্মের মোবাইল নম্বরে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হইল ।
নিবিরের পিতা, সাংবাদিক মোঃ আব্দুল হান্নান, মোবাইল নং ০১৭১৭ ৩৫০৮৭৬
You must be logged in to post a comment.