ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ জুন, ২০১৯, ৪:৪৯ অপরাহ্ন
নিখোঁজ স্বাগতম বনিক

প্রদীপ কুমার দেবনাথ।         

নাসিরনগর বাজারের রুপন্তী জুয়েলার্সের সত্ত্বাধিকারী স্বাগতম বনিক (৩৮) (পিং – পীযুস বনিক) নিখোঁজ হয়েছেন।

জানা গেছে মঙ্গলবার (২৫ জুন) রাত আনুমানিক ৭:৩০টা  থেকে নিজ দোকান হতে নিখোঁজ হয়েছেন।

তার ব্যবহৃত হ্যান্ডসেটের মোবাইল নম্বর ০১৭১১ ৯৪৮২৩৮ তে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগটি বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ ব্যক্তির বর্ণনা- নাম: স্বাগতম বনিক, বয়স অনুমান – ৩৮, গায়ের রং – শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, পরনে ছিলো – লাল রং এর গেঞ্জি।

অনেক খুঁজাখুঁজির পর স্বাগতম বনিক কে খুঁজে না পেয়ে তার মামা নাসিরনগর বাজারের ব্যবসায়ী রতন বনিক ২৬/০৬/২০১৯ ইং নাসিরনগর থানায় একটি নিখোঁজ ডায়রী করেছেন (ডায়রী নং ১০৬৫)।

নিখোজ ব্যাক্তির পরিবারের সদস্যরা জানান, ”অন্যদৃষ্টি পত্রিকায় সংবাদটি প্রকাশ হলে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করলে আশা করি দ্রুত তাকে খুজে পাওয়া সম্ভব। নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া মাত্র নিন্মের মোবাইল নম্বরে সন্ধান দিন- মোবাইল নম্বর : ০১৭১৭ ০৯৫৭৫৮ রতন বনিক (স্বাগতম বনিকের মামা)

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ