ব্রাজিলের জয়ে আনন্দ করতে গিয়ে সমর্থকের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ জুন, ২০১৮, ৪:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিজের প্রিয় ফুটবল দলের বিজয়ে উল্লাস করতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মফিজুল ইসলাম (২৫)। মফিজুল হাওড়া গ্রামের আমির হোসেনের ছেলে । শুক্রবার (২২ জুন) দিবাগত গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রাত ১১টার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য টুকু ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের শুক্রবারের খেলায় মফিজুলের পছন্দের দল ব্রাজিল কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। এ উপলক্ষে রাতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উৎসবের আয়োজন করেন মফিজুল। সেই সাউন্ডবক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারের পর উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয় ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ