ব্রাক্ষণবাড়িয়ায় আ’লীগ নেতা মিয়াজ উদ্দিন‘র ইন্তেকাল

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ মে, ২০১৯, ২:১০ অপরাহ্ন

প্রদীপ কুমার দেনাথ, ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, প্রবীন  রাজনীতিবিদ মোঃ মিয়াজ উদ্দিন ফকির ওরফে ফকির মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …..রাজিউন) ।

শুকবার (১০ মে) দিবাগত রাত ২ টার  দিকে ৭৫ বছর বয়সী এই প্রবীন নেতা মৃত্যুবরন করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ ১৩ নং ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

প্রবীনতম এই নেতার  মৃত্যুতে ব্রাহ্মনবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও ত্রান ও সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, উপজেলা চেয়ারম্যান/ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি  ডাঃ রাফিউদ্দিন আহাম্মেদ,প্রয়াত মন্ত্রীর সহধর্মিনী দিলশাদ আরা হক মিনু, ফান্দাউক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য, ফারুকুজ্জামান ফারুক সহ উপজেলা  আওয়ামীলীগ পরিবার  গভীর শোক প্রকাশ করেছেন।

আজ (১১ মে)  বাদ আছর মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত  হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ