এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর-মহেশপুরে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মোহাম্মদ আলী নেতৃত্বে এক বর্ণাঢ্য মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টায় কোটচাঁদপুর স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে সাবেক কূটনীতিক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মোহাম্মদ আলীর নেতৃত্বে মাইক্রোবাস, মোটর সাইকেলও পিক-আপ যোগে হাজার হাজার মানুষ এই শোডাউনে যোগদেন।
এ শোডাউনটি কোটচাঁদপুর পৌরসভা হয়ে মহেশপুরের খালিশপুর বাজারে পৌছালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলেন কালিগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের আব্দুর রাজ্জাক।
এসময় আহত আব্দুর রাজ্জাককে দুর্ঘটনা কবলিত স্থান থেকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে আনা হয়।
আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করলে তারা বলেন,আহত আব্দুর রাজ্জাকের বাম পা মোটর সাইকেল দুর্ঘটনায় ভেঙ্গে গেছে।আওয়ামীলীগের নেতারা আরও বলেন,মোটর সাইকেল দুর্ঘটনায় আব্দুর রাজ্জাককে চিকিৎসা প্রদান ও বাম ব্যান্ডেজ করার পর ভ্যান যোগে কালিগঞ্জের দাদপুর তাকে তাঁর বাড়ীতে পাঠানো হয়েছে।