আব্দুল মান্নান, কক্সবাজার।।
পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী আবুল কাসেমের নির্বাচনী ব্যানার সাটাতে গিয়ে বিদ্যুৎ ষ্পৃষ্টে গুরুতর আহত হয়েছে আ’লীগ নেতা।
রবিবার (১৩ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে চৌমুহী ষ্টেশনে এ ঘটনা ঘটে। আহত জামাল হোসেনকে স্হানীয় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে হস্তান্তর করে হাসপাতাল কতৃপক্ষ।
জামাল হোসেন (৪০) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাহাত আলী পাড়ার আহমদ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড় আ’লীগের সাধারন সম্পাদক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী চৌমুহনী ষ্টেশনের এক ব্যবসায়ী জানায়; এয়ার মোহাম্মদের মালিকানাধীন মার্কেটের ছাদে আহত জামাল হোসেন সহ দু’জন ব্যক্তি ব্যানার টাঙ্গাচ্ছিল। জামাল হোসেন ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুৎ তারের সাথে অজান্তে জড়িয়ে পড়ে। তাকে তারের সাথে ছটফট করতে দেখে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবুল কাসেমের ছোট ভাই আবুল হাসেম টুনুসহ কয়েকজন গিয়ে উদ্ধার করে।
পেকুয়া হাসপাতালসুত্রে জানা গেছে রোগির অবস্থা আশাংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত জামাল হোসেনকে দেখতে হাসপাতালে ছুটে আসেন উপজেলা আ’লীগ নেতা ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম।
You must be logged in to post a comment.