ব্যাট হাতে চরম বিপাকে বাংলাদেশ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৪ জুলাই, ২০১৮, ৯:২০ অপরাহ্ন
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক।।

দীর্ঘ চার বছর পর সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই সাকিব আল হাসানের দল।  অ্যান্টিগায় চলমান আইপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে চরম বিপাকে পড়েছে বাংলাদেশ। স্কোরকার্ডে ১৮ রান যোগ করতে সাজঘরে ফিরেছেন পাঁচ ব্যাটসম্যান। এক এক করে বিদায় নিয়েছেন তামিম ইকবাল, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচটি উইকেটই নিয়েছেন কেমার রোচ।

পঞ্চম ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন রোচ। পঞ্চম ওভারে রোচের করা শেষ বলে আউটসাইড এজ হয়ে উইকেটরক্ষক শেন ডোরিচের হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম ইকবাল। ১৩ বল খেলে ৪ রান করেন তিনি।

এক ওভার পর ফিরে এসে মুমিনুল হককে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ডানহাতি এই পেসার। শেষ বলে গালিতে শাই হোপের হাতে ধরা পড়েন মুমিনুল। আউট হওয়ার তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।

আবারও এক ওভার পর ফিরে এসে তৃতীয় উইকেট শিকার করেন রোচ। দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে রোচের ‍তৃতীয় শিকারে পরিণত হন মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

রোচের চতুর্থ শিকারে পরিণত হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। একই ওভারের চতুর্থ বলে প্রতিপক্ষ দলের অধিনায়ক জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন তিনি। মুশফিকের মতো তিনিও রানের খাতা খুলতে পারেননি। পরের বলেই উইকেটরক্ষক শেন ডোরিচের গ্লাভসে ধরা পড়ে সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ