ব্যক্তিগত আক্রোশে নান্দাইলে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৫ মে, ২০২০, ১০:০১ পূর্বাহ্ন
বিষ প্রয়োগে নিধন করা মাছ দেখছে উৎসুক জনতা। ছবি : প্রতিনিধি

আশরাফুল আলম (জালাল), নান্দাইল, মময়মনসিংহ।।

ময়মনসিংহের নান্দাইলে ব্যক্তি আক্রোশের জেরধরে  পুকুরে বিষ প্রয়োগ করেছে প্রতিপক্ষ। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ মারাগেছে বলে গুরুতর অভিযোগ পাওয়াগেছে।

সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মাছ চাষী আব্দুল হাই আকন্দের ৩৪ শতাংশ পুকুরে চাষকৃত গোলসাই, শিং, টাকি ও কার্প জাতীয় মাছ মরে পানিতে ভেসে উঠে।

মাছ চাষী আব্দুল হাই জানান, ”বৃহস্পতিবার সেহরী খাওয়ার পর পুকুরে গিয়ে দেখতে পাই আমাদের গ্রামের মৃত- আব্দুল মমিনের পুত্র কাইয়ুম ও হারুন পুকুরের পাড় থেকে পালিয়ে যাচ্ছে। পরে ভোরে আমার পুকুরের সকল মাছ মরে ভেসে উঠতে দেখতে পেয়ে হতাশ হয়ে পড়ি।”

এতে করে পুকুরের চাষকৃত প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আব্দুল হাই আকন্দ ও তার পুত্র তুহিন আকন্দ জানান।

তারা অভিযোগ করেন, ”পূর্বে একই গ্রামের কাইয়ূম-হারুন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে এই জগণ্য ক্ষতি সাধন করে। শুধু তাই নয় পূর্বেও উল্লেখিত ব্যাক্তিগণ আমার মাছ চাষে বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি করেছিল। তাদের বিরুদ্ধেও থানায় সাধারণ ডায়েরি  রয়েছে।”

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ফরিদ আহম্মেদ জানান, পানি ও মাছ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল আসলে প্রকৃত ঘটনা জানাযাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ