বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার এবং প্রেস ব্রিফিং বিষযক সেমিনার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১২:৩৭ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।

রাজশাহীর  গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ টায় এ সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক ও মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইমরানুল হক, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খাইরুল ইসলাম, বৈদেশিক কর্মসংস্থানের চীফ ইন্সট্রকক্ট্রর মোঃ রবিউল ইসলাম, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুল, সাধারন সম্পাদক, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, মহিশালবাড়ী শাহ সুলতান ( রহ.) কামিল  মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোঃ দুরুল হোদা প্রমূখ।

সেমিনারে বক্তরা বলেন, প্রত্যেককে দ্ক্ষ ও ভাষা শিখে বিদেশ যেতে হবে। দালাল দ্বারা প্রতারিত না হবে সরকারী সরকারী ভাবে কাগজ পত্র যাচাই বাছাই করে করতে হবে।

করোনা ভাইরাসের করনে বিদেশ থেকে হাজার হাজার মানুষ চাকুরী হারিয়ে দেশে ফিরে আছেন ফলে রেমিট্যান্সে বিরুপ প্রভাব পড়ছে। যদি দক্ষ শ্রমিক হয়ে বিদেশ যেতেন তবে চাকুরী হারাতে হত না। করিগরী শিক্ষায় দক্ষ হতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ