মোঃ জালাল উদ্দিন।।
বাংলাদেশ বর্তমানে একটি কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র স্বাভাবিকভাবে তার প্রজাদের সর্বোচ্চ কল্যাণ সাধনে ব্রতী হয়। এই হিসাবে বাংলাদেশ বাংলাদেশ সরকারও প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশে সাধারণ মানুষের মাঝে আমরা দেখি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আর এম পি, বেকার ভাতা, বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস, পঙ্গু ভাতা, সমাজ সেবা অধিদপ্তরের সাহায্যে বিভিন্ন ভাতাসহ জনকল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র এর রুপ দিতে সরকার বদ্ধপরিকর। আমরা সরকার বাহাদুরের এহেন কল্যাণ মুলক কর্মকাণ্ডের সাধুবাদ জানাই। সাথে সাথে এইগুলির সফলতা ও উত্তরোত্তর উন্নতি কামনা করি।
এবার বলি আজকের প্রসঙ্গে, বেসরকারি শিক্ষকদের বেতন বলতে মুল বেসিক পান। বর্তমান কল্যাণ রাষ্ট্রের প্রবর্তনকারী মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা, চিকিৎসা ভাতা পাঁচশত টাকা, একটি বার্ষিক ইনক্রিমেন্ট ও তিন বছর পরে বৈশাখী ভাতা প্রদান করা হয়েছে। সরকার বেসরকারি শিক্ষার কল্যাণে চোখে পড়ার মত কাজ করে যাচ্ছে। এই সকল কাজ, এই সকল প্রকল্প, যুগোপযোগী শিক্ষার সকল অর্জন ম্লান হয়ে যাচ্ছে ব্যক্তি বিশেষের আক্রোশের ফসল বেসরকারি শিক্ষকদের বেতন থেকে অবসর ও কল্যাণ ফাণ্ডের নামে অতিরিক্ত ৪%কর্তন। কল্যাণ রাষ্ট্রের সাথে এইসব কর্মকাণ্ড যায় না। মানায় না যাদের এখনও পূর্ণ বেতন দিতে পারেনি, তাদের প্রদত্ত মুল বেসিক থেকে এই ৪% কর্তন। ঘটনাটি তুলনা করা যায় কানা ফকিরের বাটি থেকে পয়সা হাতিয়ে নেয়ার অপকৌশল এর সাথে। কোন কোন কাজ সরকারের অর্জিত সফলতা ও সুনামকে প্রশ্নের সম্মুখীন করে। ম্লান হয়ে যায় সরকারের অর্জন। এই রকম বেসরকারি শিক্ষকদের অতিরিক্ত ৪% কর্তন সরকারের বিশাল অর্জনকে ম্লান করে দিতে পারে।
আমরা আশা করি সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের শুভবুদ্ধির উদয় হবে, কল্যাণ রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন, সরকারের বিশাল অর্জনের সাথে বেমানান সিদ্ধান্ত না নিয়ে জনবান্ধব, গণমুখী শিক্ষা বান্ধব ও কল্যাণ মুখী সিদ্ধান্ত উপহার দেবেন এবং বেসরকারি শিক্ষকদের অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষক ও শিক্ষা সহায়ক বিষয়ে ব্রতী হবেন।
এই বিষয়ে মাননীয় প্রধানমমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। কেননা সময়ের একফোড় অসময়ের দশ ফোড়।
লেখক
সভাপতি
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম
সিলেট জেলা শাখা।
You must be logged in to post a comment.