বেলাল মোহাম্মদ জীবন’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৪ জুলাই, ২০১৮, ৯:৪৮ অপরাহ্ন
কবি বেলাল মোহাম্মদ জীবন। ফাইল ছবি

বানাস নে কসাই

–বেলাল মোহাম্মদ জীবন

ভুল চিকিৎসায় মরছে শিশু
পিতার কোলে লাশ,
হে চিকিৎসক বলবি কি তুই
কেমনে করলি পাশ !

রুগী পেলে কসাই হয়ে
চালাস নাতো ছুরি,
নিরুপায়ে ডাক্তার খুঁজে
করি দৌড়াদৌড়ি ।

চিকিৎসাটা মাগনা তো নয়
ঠিকই নিচ্ছিস ফিস,
দোহাই আল্লাহর রুগী এলে
একটু নজর দিস!

ডাক্তারিটা মহান পেশা
ভুলিস নারে ভাই ,
একের ভুলে দশজনকে
বানাস নে কসাই ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ