এস এম রিমন হোসেন, ঈশ্বরদী প্রতিনিধি | |
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে যাত্রিবাহি হানিফবাস ও মটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে দূইজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার(২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে পাবনা –নাটোর মহা সড়কে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আখ ফার্ম সংলগ্ন শেখপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান এলাকার তাহের মন্ডলের ছেলে বাচ্চু মণ্ডল (৪০),মফিজুল শেখের ছেলে বুলবুল শেখ(১৮) পাকশী।
হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, মটরসাইকেল আরোহীরা ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে মুলাডুলি অভিমুখে যাচ্ছিলেন ।বিপরীত দিক থেকে আশা বেপরোয়া গতির হানিফ পরিবহন নামে ঐ যাত্রি বাহী বাস কুষ্টিয়া অভিমুখে আশার সময় বাস নিয়ন্ত্রন হাড়িয়ে ,মটর সাইকেল টিকে চাপা দিলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
ঘটনা স্থলে দূইজন মটরসাইকেল আরোহী এর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করে ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, পুলিশ ঘাতক হানিফ বাসটিকে করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গিয়েছে এবাপারে অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
You must be logged in to post a comment.