বেনাপোল সীমা‌ন্তে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ন

এবিএস রনি, শার্শা,যশোর।।

 বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক যায়নি।
রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিমপাড়া রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বেনাপোল সীমান্তে দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সেখানে তাদের ফেলে যাওয়া একটি বিদেশি বন্দুক পাওয়া যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার লাবলুর রহমান  জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ