লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ জানুয়ারী) ভোর রাতে পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ইছামতি নদীর পাড় থেকে ৫০০ বোতল ও কামারবাড়ির মোড় হতে ৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়।তবে কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান,পৃথক দুটি অভিযানে পুটখালী বিওপি’র টহল দল মোট ৫৯৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
You must be logged in to post a comment.