বেনাপোল সীমান্তে মাদকের আখড়াঁ, ফেনসিডিল সহ আটক-৩

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯, ৩:৩২ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

২১বিজিবি ব্যাটালিয়নের পুটখালী,দৌলতপুর ও ৪৯ বিজিবি বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮২০ বোতল ফেনসিডিল সহ ৩ পাচারকারীকে আটক করেছে।

সোমবার (২১ জানুয়ারি) সকালে সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ফেনসিডিল সহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম(২৮),একই গ্রামের আব্দুল মালেক এর ছেলে মুজিবর(২৫)ওপুটখালী গ্রামের দূরুদ সর্দার এর ছেলে রুবেল (২৩)নামে তিন মাদক ব্যবসায়ীরাকে আটক করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও পুটখালী মাঠে মধ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার লাবলুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ও দৌলতপুর বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিল সহ ৩ পাচারকারীকে আটক করেন।

অপরদিকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করেছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ