বেনাপোল সীমান্তে ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট সহ বিভিন্ন ইমিটেশন সামগ্রী জব্দ 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ৭:১৩ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

জাকির হোসেন, বেনাপোল, যশোর।।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪ পিস সেনেগ্রা ট্যাবলেট, ২ হাজার পিস ভ্যাসলিন, ১শ পিস গলার নেকলেস (ইমিটেশন) ও ৪৬০ জোড়া বিভিন্ন প্রকার ইমিটেশন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি মাঠে অভিযান চালিয়ে এ সব দ্রব আটক করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি মাঠের মধ্য হতে দুপুরে মালিকবিহীন অবস্থায় ২৩,৯৬০ পিস সেনেগ্রা ট্যাবলেট, ২০০০ পিস ভ্যাসলিন, ১০০ পিস গলার নেকলেস (ইমিটেশন) ও ৪৬০ জোড়া বিভিন্ন প্রকার ইমিটেশন সামগ্রী জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, “বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট সহ বিভিন্ন ইমিটেশন সামগ্রী জব্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ