বেনাপোল সীমান্তে ফেন্সিডিল জব্দ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১:২২ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল, যশোর।।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার রাতে বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা চারা বটতলা মাঠে অভিযান চালিয়ে এ ফেন্সিডিল জব্দ করে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা চারা বটতলা মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, “বেনাপোল সীমান্ত থেকে ৮০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক ফেন্সিডিল খুলনা ২১ ব্যাটালিয়নে জমা দেওয়ার হবে।”
উল্লেখ্য যে, যশোর জেলার সীমান্ত এলাকায় ২১বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খুলনার বিজিবি সদস্যবৃন্দ অবৈধভাবে সীমান্ত অতিক্রম তৎপরতা বজায় রাখছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ