লোকমান হোসেন, বেনাপোল (যশোর) ।।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার রাত সাড়ে ৮ টার সময় সীমান্তে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল সহ আব্দুস সালাম (১৪)নামে এক কিশোর মাদক পাচারকারীকে আটক করেছে।
আটক কিশোর বেনাপোল থানার মহিশাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিআইপি এফএস নুরুল ইসলাম, নায়েক ওয়াদুদ, এফএস সরোয়ার, ও সিপাহী মোর্শেদ সেখানে অভিযান চালিয়ে ১২০বোতল ফেনসিডিল সহ কিশোর আব্দুস সালাম কে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.