লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।
বেনাপোল সীমান্তের অভায়বাস হতে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বোর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা। সোমবার ৭ জানুয়ারী’১৯ সকালে বেনাপোল সীমান্তের অভায়বাস মাঠে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবির সূত্রে গোপন খবরে জানা যায়, সীমান্ত পথে ভারত হতে ফেনসিডিলের একটি বড় চালান দেশে আসছে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে টহল বাড়িয়ে দেয়।
এক পর্যায়ে ঐ চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা পাচভুলোট গ্রামের মাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাঠে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, উদ্ধার হওয়া ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.