বেনাপোল সীমান্তবর্তী পাঁচভূলাট থেকে হুন্ডির টাকাসহ আটক-১

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ৭:৪০ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

রবিবার দুপুরের দিকে বেনাপোল সীমান্তের পাঁচভূলাট বিজিবি ক্যাম্পের সম্মুখবর্তী সড়ক থেকে তাকে আটক করে পাঁচভূলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক হারুনুর রশিদ বেনাপোলের পাঁচভূলাট মাঝের পাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি হুন্ডির চালান বেনাপোলের পাঁচভূলাট বিজিবি ক্যাম্পের সম্মুখবর্তী সড়ক দিয়ে পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ২১ ব্যাটালিয়নের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা সহ রশিদ কে আটক করে।২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার অন্যদৃষ্টিকে জানান, আটককৃতের নামে অর্থ পাচারের মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ