জাকির হোসেন,বেনাপোল,যশোর।।
যশোর বেনাপোল মহাসড়কের রাস্তার দু’পাশ্বের শতবর্ষী রেইন্টি গাছের পূরাতন জরাজীর্ণ ও প্রানঘাতী গাছ অপসারনের দাবিতে মানববন্ধন করেছেন শার্শা উপজেলার নাভারন বাসী ।
সোমবার বেলা ১১টায় নাভারন নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন। আমরা নাভারন বাসীর আয়োজক মুরাদ হোসেন বলেন, রোববার রাতে শতবর্ষী রেইন্টি গাছের একটি ডাল ভেঙ্গে পড়ায় মোটরসাইকেল চালক নুর হোসেন নিহত হয়েছেন । আমরা ইতিপূর্বে রাস্তার দু’পাশ্বের শতবর্ষী রেইন্টি গাছের পূরাতন জরাজীর্ণ ও প্রানঘাতী গাছ অপসারনের দাবিতে মানববন্ধন করেছি এরপরও সংশ্লিষ্ট বিভাগের টনক নড়েনি । আমরা চাই দ্রুত এর সমাধান হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নাভারন কলেজের অধ্যক্ষ এসএম ইব্রাহীম খলিল, নাভারন বনিক সমিতির সেক্রেটারি সালে আহমদ মিন্টু,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও আমিনূর রহমান।
You must be logged in to post a comment.