লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
বাংলাদেশী শীতার্থ হতো দরিদ্রদের মাঝে ভারত সরকারের দেওয়া ত্রানের ১ লাখ ২৫ হাজার কম্বলের মধ্যে প্রথম চালানের ৫৮২০ পিছ কম্বল বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে।
বাংলাদেশের ঢাকার ডিপার্টমেন্টাল ডিসাসটার ম্যানেজমেন্ট নামক আমদানি প্রতিষ্ঠান এর মাধ্যমে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টার সময় কম্বলগুলি ৪ টি ট্রাকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানি কারকের বেনাপোল সিএন্ড এফ এজেন্ট প্রতিনিধি বেনাপোল স্থল বন্দরের যমুনা ট্রেডিং এর সত্বাধিকারী আমিনুল হক বলেন, ভারত সরকারের দেওয়া এ কম্বলের চালানটি বেনাপোল বন্দরের ৩০ নং শেডে রাখা হয়েছে। আমরা কম্বল গুলি খুব দ্রুত ছাড় করিয়ে গন্তব্য পৌছানোর ব্যবস্থা করব।
তিনি বলেন, এ সব কম্বল বাংলাদেশের আশ্রিত রহিঙ্গা শরনার্থীদের জন্য ভারত সরকার ত্রান হিসাবে পাঠিয়েছে। এ কম্বল বেনাপোল থেকে ছাড় করানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যেমে সরাসরি কক্সবাজার জেলার উত্থিয়া উপজেলায় রোহিঙ্গা শিবিরে পৌছানো হবে। বাকি কম্বলগুলো খুব দ্রুত বেনাপোল বন্দর হয়ে প্রবেশ করবে বলে তিনি জানান।
You must be logged in to post a comment.