লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে আহসান (৪২) নামে এক ব্যবসায়ী পিটিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আহসান ওই গ্রামের বাসিন্দা।মৃত আহসানের বড় ভাই ইসমাইল খান ” অন্যদৃষ্টি নিউজ”কে জানান, রাতে তার ছোট ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার ও তার বন্ধুরা।
এ সময় আহসান বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়দের দাবি, বুনো আক্তার ও তার সহযোগীদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে “অন্যদৃষ্টি নিউজ” কে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শাহিন(এএসআই)।
You must be logged in to post a comment.