লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মামলার ৯ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেনাপোল পোর্টথানার বিভিন্ন গ্রামে।পুলিশ জানায়, আটককৃত আসামীরা এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গোপন খবর আসে বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) তাইজুল ইসলাম বলেন, তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.