বেনাপোল পুটখালী ১৯৮ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৭:২৬ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।   

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি।

রবিবার (২০ জানুয়ারি)রা ত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামস্থ গরুর খাটাল থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ রুবেল হোসেন(২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা।আটক মাদক ব্যবসায়ী রুবেল পুটখালী গ্রামস্থ জেলেপাড়া গ্রামের মোঃ দুরুদ সর্দারের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক লোকমান হোসেন কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র টহল দল গরুর খাটালে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ