বেনাপোল পুটখালী সীমান্তে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্বার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ৩:০৭ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

বুধবার (২৮ নভেম্বর) সকাল  ৭ টার সময় সীমান্ত থেকে এ ফেনসিডিল উদ্ধার করেন।বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাকারবারিরা বড় ধরণের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে ১৭/৭ এস এর ১৭৪ আর পিলার হতে আনুমানিক ১০০ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল মজুদ করছে । এ সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন, নায়েব সুবেদার মোফাজ্জেল, নায়েক আজাদ,ল্যান্স নায়েক ওয়াসিম,সিপাহী আব্দুল সালাম, সিপাহী আব্দুল মোমিন ও সিপাহী ইমামুল  সেখানে অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন ৯৮৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ